ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আলজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জুলকার নাইন

ads

লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে উপ-হাইকমিশনার হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা মোহাম্মাদ জুলকার নাইনকে সরকার আলজেরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। জুলকার নাইন একজন পেশাদার কূটনীতিক। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৭তম ব্যাচের সদস্য বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।কূটনৈতিক পেশাজীবনে জুলকার নাইন ওয়াশিংটন ডিসি, সিউল ও বার্মিংহামের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে তিনি ঢাকার সদরদপ্তরে নানা শাখায় নানা পদে কাজ করেছেন। জুলকার নাইন ডিপ্লোমেসি অ্যান্ড ট্রেড বিষয়ে মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

ads
ads
ads

Our Facebook Page